…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে মাদকের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লভলাল চক্রবর্তী। অভিযুক্ত ছেলের নাম অর্ণব চক্রবর্তী। ঘটনার পর থেকে অর্ণব পলাতক রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, অর্ণব নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেলেই তিনি প্রায়ই বাবাকে মারধর করতেন। এর আগেও তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

সোমবার রাতে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। বাবা টাকা দিতে রাজি না হলে তিনি লাঠি দিয়ে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি

গাজীপুর মহানগরের গাছা থানার কুনা এলাকায় একটি বাসায় ঢুকে ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীনকে (২১) মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ …

টঙ্গীর বাসা ছেড়েছে শাহজালাল রুমির পরিবার, তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল না তাঁর অবস্থানের খোঁজ
আইন ও অপরাধ

টঙ্গীর বাসা ছেড়েছে শাহজালাল রুমির পরিবার, তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল না তাঁর অবস্থানের খোঁজ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আলোচনায় আসা শাহজালাল রুমির অবস্থান নিয়ে প্রশ্ন আরও ঘনীভ…

টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলার বাদী বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন, খুদেবার্তায় জানালেন নিজেই
আইন ও অপরাধ

টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলার বাদী বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন, খুদেবার্তায় জানালেন নিজেই

গাজীপুরের টঙ্গীতে ক্যাডেট মাদ্রাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা করার পর অধ্যক্ষের পাল্টা মামলার মুখে থাকা ভুক্তভোগীর বাবা শাহজালাল রু…

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠান ও সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠান ও সহযোগী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক…