…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলার বাদী বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন, খুদেবার্তায় জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলার বাদী বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন, খুদেবার্তায় জানালেন নিজেই
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ক্যাডেট মাদ্রাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা করার পর অধ্যক্ষের পাল্টা মামলার মুখে থাকা ভুক্তভোগীর বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সোমবার রাত আটটার দিকে গণমাধ্যমকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তবে খুদেবার্তায় তিনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পাঠানো বার্তায় শাহজালাল রুমি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

বার্তাটিতে সংশ্লিষ্ট ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনও বলে যাচ্ছেন।

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ওই শিশু শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন শিশুর বাবা শাহজালাল রুমি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীকালে এ ঘটনায় শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি যৌন নিপীড়নের মামলা করেন।

তবে ঘটনার পর মাদ্রাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পাল্টা এই মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। অবশেষে সোমবার তিনি দেশ ছাড়ার কথা জানালেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠান ও সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অভিযান: ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠান ও সহযোগী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক…

গাজীপুরের টঙ্গীর হিমারদিঘীতে ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, এক লাখ টাকা জরিমানা
আইন ও অপরাধ

গাজীপুরের টঙ্গীর হিমারদিঘীতে ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, এক লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ডেনিমার্ক ফ্যাশন ওয়াশিং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই …

গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: ভুয়া ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল গ্রেপ্তার, আদালতে পাঠানো হলো
আইন ও অপরাধ

গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: ভুয়া ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল গ্রেপ্তার, আদালতে পাঠানো হলো

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক ওরফে জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ…

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকারে এসে ব্যাগ ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকারে এসে ব্যাগ ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোব…