…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকারে এসে ব্যাগ ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকারে এসে ব্যাগ ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তার নাম এ এম এম তৌহিদুর রশিদ। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তৌহিদুর রশিদ তাঁর বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তাঁদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় গাড়িটি থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর প্রাইভেটকারটি দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায়।

ঘটনার পর তৌহিদুর রশিদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: ভুয়া ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল গ্রেপ্তার, আদালতে পাঠানো হলো
আইন ও অপরাধ

গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: ভুয়া ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল গ্রেপ্তার, আদালতে পাঠানো হলো

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক ওরফে জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ…

গাজীপুরের শ্রীপুরে সাইটালিয়া গ্রামে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে সাইটালিয়া গ্রামে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। নি…

আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মালবাহী ট্রাকের চালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন…

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা
আইন ও অপরাধ

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলায় জামায়াতে …