…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত

নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে এবং মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখা প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, চিত্রনায়ক মান্না ২০০৮ সালে মারা যান। তাঁর ব্যবহৃত এই গাড়ি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। আসামিরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাননি। বুধবার তাঁদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মান্নার স্ত্রী। গাড়িটি থেকে তেল চুইয়ে পড়ার কারণে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। তখন মান্নার স্ত্রী তাঁর ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামতের নির্দেশ দেন। কিন্তু মামুন সেই নির্দেশ না মেনে সোমবার টেকনিশিয়ান সোহেলকে নিয়ে গ্যারেজের ভেতরেই কাজ শুরু করেন।

সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে মান্নার ব্যবহৃত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায় এবং ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভবনের ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। এরপর বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। গাড়িটি বাইরে নিয়ে মেরামত করার কথা থাকলেও তাঁরা মেকানিক ডেকে ভবনের ভেতরেই কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
আইন ও অপরাধ

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ই…

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন
আইন ও অপরাধ

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিক পাড়ায় পাওনা টাকার দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উ…

শ্যামলীর ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হবে সেনা আইনে
আইন ও অপরাধ

শ্যামলীর ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হবে সেনা আইনে

রাজধানীর শ্যামলীর এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণের পর আটকে রেখে মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হব…

সোনারগাঁয়ে ডাকাত দলের মুখে রফিকুল ইসলাম মাদানী: চালকের তৎপরতায় রক্ষা, পুলিশ পৌঁছায় দুই মিনিটে
আইন ও অপরাধ

সোনারগাঁয়ে ডাকাত দলের মুখে রফিকুল ইসলাম মাদানী: চালকের তৎপরতায় রক্ষা, পুলিশ পৌঁছায় দুই মিনিটে

কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়ার কথা জানিয়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম …