…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের শ্যালক ও তাঁর স্ত্রীর নামে ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের দুই মামলায় আসামি মনিরুল দম্পতিও

নিজস্ব প্রতিবেদক
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের শ্যালক ও তাঁর স্ত্রীর নামে ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের দুই মামলায় আসামি মনিরুল দম্পতিও
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে মোট প্রায় ৩৮ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, শাহীনের নামে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং টুম্পার নামে ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকা।

বিপুল অঙ্কের এই অবৈধ সম্পদের সঙ্গে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানার সংশ্লিষ্টতা পেয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। এ কারণে মনিরুল দম্পতিসহ শ্যালক ও তাঁর স্ত্রীকে আসামি করে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সোমবার (২৬ অক্টোবর) মামলা দুটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন।

দুই মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, শাহীনের ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই হিসাবগুলোতে একই সময়ে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকা জমা হয় এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৯১০ টাকা উত্তোলন করা হয়। দুদকের অভিযোগ, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে শাহীন এসব সম্পদ অর্জন ও লেনদেন করেছেন।

এ ঘটনায় শাহীনের বোন সায়লা ফারজানা এবং তাঁর স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকেও আসামি করার সিদ্ধান্ত হয়েছে। সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন।

অন্যদিকে, টুম্পার ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৭৮৮ টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৫৫৫ টাকা উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।

দুদকের অভিযোগ, স্বামী শাহীন, তাঁর বোন সায়লা ফারজানা ও ভগ্নিপতি মনিরুল ইসলামের ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে টুম্পার নামে সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেন করা হয়েছে। এ মামলায় টুম্পা, শাহীন, সায়লা ফারজানা ও মনিরুল ইসলামকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি

গাজীপুর মহানগরের গাছা থানার কুনা এলাকায় একটি বাসায় ঢুকে ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীনকে (২১) মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ …

বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত
আইন ও অপরাধ

বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন …

আইন ও অপরাধ

খুলনায় প্রকাশ্যে গুলি, হত্যা ও চাঁদাবাজি বেড়ে চলায় জামায়াতের গভীর উদ্বেগ, দমন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

খুলনা অঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাং…

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।…