…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৪ শিশুর মৃত্যু হলো।

সোমবার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তার বয়স ৯ মাস। হাম উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৮ শিশু।

গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ৫০১ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৩০০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু।

চিকিৎসকদের ভাষ্য, হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিশুদের মধ্যে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার ঘাটতি রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অনেক শিশু টিকা নেয়নি অথবা টিকা নেওয়ার বয়স হয়নি। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।…

চাষের মাছ ও পুকুরের পলিতে মাইক্রোপ্লাস্টিক, খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ
স্বাস্থ্য

চাষের মাছ ও পুকুরের পলিতে মাইক্রোপ্লাস্টিক, খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ

প্রবহমান নদী ও সমুদ্রের মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবর নতুন নয়, কিন্তু এবার কৃত্রিম ও নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা মিঠাপানির মাছের শরীরে এবং পুকুরে…

দেশি অ্যান্টিভেনমের গবেষণা থমকে আছে দুই বছর: রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি হলেও মেলেনি অর্থ বরাদ্দ
স্বাস্থ্য

দেশি অ্যান্টিভেনমের গবেষণা থমকে আছে দুই বছর: রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি হলেও মেলেনি অর্থ বরাদ্দ

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, অ্যান্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে দুই বছর আগে প্রতিবেদন জমা দিয…

স্বাস্থ্য

রংপুরে নতুন সদর ও জেনারেল হাসপাতালের দাবি, একাধিক চিঠির পরও মন্ত্রণালয়ের পদক্ষেপ নেই

রংপুরে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের দুর্ভোগ কমাতে নতুন সদর হাসপাতাল এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। এ বিষয়ে সিভিল …