…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ
ছবি: সংগৃহীত

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে রবিবার একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে।

তিনি আরও জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বা…

আবহাওয়া ও পরিবেশ

পুলিশ সদর দপ্তরে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে সোমবার সকালে একটি চারাগাছ রোপণ করে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশে…

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো
আবহাওয়া ও পরিবেশ

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো

গ্রীষ্মের দাবদাহে ইউরোপজুড়ে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মোট দেশজ উৎপাদন কমেছে প্রায় …

ঢাকার বায়ুমান সূচক ১৬৩, অস্বাস্থ্যকর বাতাসে বিশ্বের তালিকায় ষষ্ঠ রাজধানী
আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বায়ুমান সূচক ১৬৩, অস্বাস্থ্যকর বাতাসে বিশ্বের তালিকায় ষষ্ঠ রাজধানী

ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমছে না। সোমবার, ২৬ অক্টোবর, রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।…