…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মুম্বাইয়ের মঞ্চে গায়িকা শিল্পা রাওয়ের মাইক বন্ধ করে সরিয়ে নেওয়ায় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ভারতের মুম্বাইয়ের ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন সংগীতশিল্পী শিল্পা রাও। গত শনিবার মঞ্চে পারফর্ম করার সময় দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন তিনি; তখনই বন্ধ করে দেওয়া হয় তাঁর মাইক, আর শুরু হয়ে যায় অন্য এক শিল্পীর সংগীত পরিবেশনা। ঘটনাটি সেখানকার শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, পরিবেশনার এক পর্যায়ে শ্রোতাদের সঙ্গে কথা বলছিলেন শিল্পা রাও। তখন আচমকা বন্ধ হয়ে যায় তাঁর হাতে থাকা মাইক, আর সঙ্গে সঙ্গে পাশের মঞ্চে আরেকটি দলের সংগীত পরিবেশনা শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে কার্যত হতবাক হয়ে পড়েন শিল্পা।

এরপর আয়োজকদের কাছে কিছুক্ষণ সময় চান গায়িকা। কয়েকটি কথা বলার পর ফের তাঁর মাইক বন্ধ করা হয়। এরপর কর্তৃপক্ষ এসে গায়িকাকে মঞ্চ থেকে সরিয়ে নেয়।

কেন বন্ধ করা হয়েছিল মাইক—এ প্রশ্নে আয়োজকদের দাবি, একাধিক শিল্পীর অংশগ্রহণে বড় সংগীত উৎসব আয়োজনের ক্ষেত্রে সময়সূচি সামলানো জটিল হয়ে পড়ে। আগের শিল্পীদের পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী পরিবেশনাগুলোতেও দেরি হয়। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও ভেন্যুর কারফিউয়ের নিয়ম থাকায় সময়ের ঘাটতি সামাল দেওয়ার সুযোগ সীমিত ছিল। আয়োজকদের ভাষ্য, এসব কারণেই শিল্পার পরিবেশনা আগেভাগে শেষ করতে বাধ্য হন তাঁরা। তবে শিল্পার পুরো পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারার জন্য দুঃখও প্রকাশ করেছেন তাঁরা।

ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতির কথা জানান শিল্পা। তাঁর কথায়, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা ভীষণ কষ্টের।’ তবে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি বলে জানিয়েছেন গায়িকা।

এদিকে শিল্পা রাওয়ের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার সঙ্গে মঞ্চে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের সঙ্গে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। প্রয়োজনে শিল্পাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।

বিনোদন বিভাগের আরও খবর

বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন, বয়স হয়েছিল ৪৬
বিনোদন

বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন, বয়স হয়েছিল ৪৬

লুনি টিউনসের বিখ্যাত চরিত্র বাগস বানি, ড্যাফি ডাক ও পোর্কি পিগের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।…

এলভিস প্রিসলির গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা, দাবি প্রায় ৪১ মিলিয়ন ডলার
বিনোদন

এলভিস প্রিসলির গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা, দাবি প্রায় ৪১ মিলিয়ন ডলার

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের …

আগের ছবির রেকর্ড ভেঙে ১১ দিনে ৭১০ কোটি রুপি ছাড়াল রজনীকান্তের ‘জেলার টু’
বিনোদন

আগের ছবির রেকর্ড ভেঙে ১১ দিনে ৭১০ কোটি রুপি ছাড়াল রজনীকান্তের ‘জেলার টু’

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘জেলার টু’ আগের ‘জেলার’ ছবির রেকর্ড ভেঙে বক্স অফিসে এগিয়ে চলেছে। দীর্ঘ তিন বছর পর ‘জেলার’ ছবির সিক্যুয়েল নিয়ে …

বিশ্ব অপেরা দিবসে সুরের আয়োজনে জমজমাট সিডনি অপেরা হাউস
বিনোদন

বিশ্ব অপেরা দিবসে সুরের আয়োজনে জমজমাট সিডনি অপেরা হাউস

সিডনি অপেরা হাউস চত্বরে রোববার ছিল অন্য রকম ভিড়। ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবসে কেউ পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠান দেখতে এসেছেন, কেউ সঙ্গীদের নিয়ে ছবি তুলেছ…