…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক বেলকায় ফের কুকুরের আক্রমণ, আহত ৪ শিশু

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় আবারও কুকুরের আক্রমণে আহত হয়েছে ৪ শিশু। রোববার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান।

আহত শিশুরা হলো তালুক বেলকা গ্রামের কামরুজ্জামান মিয়ার মেয়ে সারাহ আক্তার (দেড় বছর), আতাউর রহমানের মেয়ে মানহা আক্তার (২), মাসুদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (৬) এবং মোনারুল ইসলামের ছেলে তামিম মিয়া (৭)।

জানা গেছে, সারাহ আক্তারের বাম হাতে, মানহা আক্তারের বুকে, হোসাইন মিয়ার বাম হাতে এবং তামিম মিয়ার ডান হাতে কামড়ের ক্ষত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে একটি কুকুর হঠাৎ খেলতে থাকা শিশুদের ওপর আক্রমণ করে। এ সময় কুকুরটির কামড়ের শিকার হয় চার শিশু। পরে আক্রান্ত শিশুদের তাদের স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, কুকুরের কামড়ে আক্রান্ত চার শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া চিকিৎসকের বরাতে তিনি বলেন, তারা কেউই গুরুতর আহত নয়।

এর আগে চলতি বছরেই একই উপজেলায় কয়েক দফায় শিয়াল ও একাধিক কুকুরের কামড়ের শিকার হয়েছে শিশু ও নারীসহ প্রায় অর্ধশত মানুষ। একই সময়ে ওই উপজেলায় পাঁচজনসহ জেলায় কুকুরের কামড়ে মৃত্যুও হয়েছে ছয়জনের — এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
জাতীয়

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।…

জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময় ২৯ অক্টোবর পর্যন্ত বাড়াল বিআরটিএ
জাতীয়

জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময় ২৯ অক্টোবর পর্যন্ত বাড়াল বিআরটিএ

আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।…

নিউমার্কেটে প্রায় ১০ কোটি টাকার ফুটওভার ব্রিজে বন্ধ এস্কেলেটর, হাঁটার পথে হকারের দোকান
জাতীয়

নিউমার্কেটে প্রায় ১০ কোটি টাকার ফুটওভার ব্রিজে বন্ধ এস্কেলেটর, হাঁটার পথে হকারের দোকান

রাজধানীর নিউমার্কেটে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্মিত ফুটওভার ব্রিজটি এখন আরামদায়ক চলাচলের বদলে ভ…

মানিকগঞ্জের পদ্মায় চার বছরে ইলিশ উৎপাদন কমেছে ৪৬ শতাংশ, নিষেধাজ্ঞার মধ্যেও চলছে মা ইলিশ শিকার
জাতীয়

মানিকগঞ্জের পদ্মায় চার বছরে ইলিশ উৎপাদন কমেছে ৪৬ শতাংশ, নিষেধাজ্ঞার মধ্যেও চলছে মা ইলিশ শিকার

মানিকগঞ্জের নিম্ন পদ্মায় গত চার বছরে ইলিশের উৎপাদন ৪৬ শতাংশের বেশি কমেছে, আর ২৯ অক্টোবর পর্যন্ত চলা ২২ দিনের প্রজননকালীন সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্…