…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক আবদুল হককে কুপিয়ে হত্যা, মামলার দুই দিনেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক আবদুল হককে (৪৫) হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় আবদুল হককে কুপিয়ে তাঁর অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। ধারদেনা করে ও কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। ওই অটোরিকশা চালিয়েই দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারটি উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের এলাকার বাসিন্দারা। আগামী এক সপ্তাহের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন।

ফজলুল করিম লিটন বলেন, নিহত আবদুল হক এলাকার নিরীহ ও সৎ মানুষ ছিলেন। তাঁকে যারা হত্যা করেছে, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, একজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় জড়িতদের প্রশাসন শনাক্ত করতে না পারলে এমন প্রশাসন দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, আবদুল হকের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে এই ঘটনায় হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন আরও কয়েকজন পুলিশের তালিকায় রয়েছেন এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি
আইন ও অপরাধ

রাউজানে সাবেক চেয়ারম্যান গুম-হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি

গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের…

আইন ও অপরাধ

চট্টগ্রামে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি, মুক্তিপণ দাবি এবং বিকাশের মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায়…

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। …