…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ছাত্রীর বাবা জয়দেবপুর থানায় মামলাটি করেন।

মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (২৯)। অন্য আসামিরা হলেন তাঁর ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। অভিযোগ, আরিফুল তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।

বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর স্বজনেরা আরিফুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাঁদের ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, আরিফুল অন্য আসামিদের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তার বাবা থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসায় যাওয়ার পর তাঁর মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, আরিফুল অন্যদের সহায়তায় মেয়েকে অপহরণ করেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। প্রাইভেটকারে আসা ছিনতা…

আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা, নারী উদ্যোক্তা সাথী আক্তার পুলিশ হেফাজতে

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে স্থ…

টঙ্গীতে শিশু নিপীড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর, থাকতে হচ্ছে কারাগারেই
আইন ও অপরাধ

টঙ্গীতে শিশু নিপীড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর, থাকতে হচ্ছে কারাগারেই

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে ত…

শ্রীপুরে মাদক সেবনের সময় এলাকাবাসীর হাতে ধরা পুলিশ কনস্টেবলসহ তিনজন, উদ্ধার ১২০ পিস ইয়াবা
আইন ও অপরাধ

শ্রীপুরে মাদক সেবনের সময় এলাকাবাসীর হাতে ধরা পুলিশ কনস্টেবলসহ তিনজন, উদ্ধার ১২০ পিস ইয়াবা

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে আরও একজনসহ মোট তিনজনকে আদালতের মাধ্…