…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় নিজের ছেলেসহ লোকবল নিয়োগ দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই অভিযোগে মামলার আসামি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়টির সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুকেও। অভিযোগ অনুযায়ী, অবৈধ নিয়োগের কাজে উপাচার্যকে সহযোগিতা করেছেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার সিদ্ধান্তের তথ্য জানান।

দুদক জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বাইরে অতিরিক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, দুই আসামি পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করেন, রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করে উপাচার্যের নিজের সন্তানসহ অন্যদের নিয়োগ দেন।

আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন, জানিয়েছেন উপপরিচালক আকতারুল ইসলাম।

শিক্ষা বিভাগের আরও খবর

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
শিক্ষা

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষ…

শিল্পের চাহিদা মেনে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী গড়ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি
শিক্ষা

শিল্পের চাহিদা মেনে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী গড়ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

চাকরির বাজারে যেসব বিষয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা তুলনামূলক বেশি, সেগুলোর শীর্ষে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কারখানার টেকনিক্যাল, বায়িং ও মার্চেন্ডা…

লালমাটিয়ায় এক বর্গকিলোমিটারের কম এলাকায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
শিক্ষা

লালমাটিয়ায় এক বর্গকিলোমিটারের কম এলাকায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন

রাজধানীর লালমাটিয়া আবাসিক এলাকায় ঘর থেকে বেরোলেই চোখে পড়ে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কের এ পাশে একটি স্কুল তো ওপাশে আরেকটি। একই ব্লকে কয়েক পা…

বছরে প্রায় ৯৮ লাখ টাকার ফেলোশিপ নিয়ে সাইরাকিউজে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান
শিক্ষা

বছরে প্রায় ৯৮ লাখ টাকার ফেলোশিপ নিয়ে সাইরাকিউজে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান

যুক্তরাষ্ট্রের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অব সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সওয়েল ফেলোশিপ নিয়ে পিএইচডি প্রোগ্র…