…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: ১০০ আসামি, গ্রেপ্তার ৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: ১০০ আসামি, গ্রেপ্তার ৭ জন কারাগারে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ওসি জানান, ঘটনার পর সদর থানার এসআই ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন এবং এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়, এতে তিন পুলিশ সদস্য আহত হন। হামলার অভিযোগ আনা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। …

আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২ জন, মামলা ৪৩টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয…

আইন ও অপরাধ

কানাডায় বসবাসের প্রলোভনে নারীকে পাচার ও নির্যাতন: সাসকাটুনের আদালতে দুই বাংলাদেশির ১৪ ও ৪ বছরের কারাদণ্ড

কানাডায় কাজের অনুমতিপত্র ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে মানব পাচার, শ্রম শোষণ ও যৌন নির্যাতনের দায়ে দুই…