…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং এতে ওই শিক্ষকের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। …

আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২ জন, মামলা ৪৩টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয…

আইন ও অপরাধ

কানাডায় বসবাসের প্রলোভনে নারীকে পাচার ও নির্যাতন: সাসকাটুনের আদালতে দুই বাংলাদেশির ১৪ ও ৪ বছরের কারাদণ্ড

কানাডায় কাজের অনুমতিপত্র ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে মানব পাচার, শ্রম শোষণ ও যৌন নির্যাতনের দায়ে দুই…