…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

নগদের প্ল্যাটফর্মে মিলবে সোনালী লাইফের দুই বিমা পণ্য: ডিজিটাল বিমাসেবা ছড়াতে দুই প্রতিষ্ঠানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চুক্তির আওতায় সোনালী লাইফের দুটি ডিজিটাল বিমা পণ্য — কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান — নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহকেরা সহজ ও সুবিধাজনক একটি প্রযুক্তিনির্ভর মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা নিতে পারবেন।

দুই প্রতিষ্ঠানের ভাষ্য, এই উদ্যোগের মূল লক্ষ্য ক্যাশলেস লেনদেন বাড়িয়ে বিমাসেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসুবিধা নিশ্চিত করা এবং বেশি সংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। এটি দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবিমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বৃদ্ধি পাবে।’

সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, ‘নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।’

প্রতিষ্ঠানটির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, ‘এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়; বরং বাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই।’

ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান ও চিফ ইনফরমেশন অফিসার হাসিব রেজা এবং নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক, এফআই, ইন্স্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড—ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত।

দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর বিমাব্যবস্থা গড়ে উঠবে। এর মধ্য দিয়ে জীবন বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, আর্থিক সুরক্ষার আওতা সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল বিমাসেবার বিকাশে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিমা পণ্য দুটি নগদের প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার পর গ্রাহকেরা কীভাবে সাড়া দেন এবং ডিজিটাল মাধ্যমে বিমা কেনার এই নতুন পথ কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

১ জানুয়ারি থেকে ধাপে ধাপে এনইআইআর কার্যকরের পরিকল্পনা, ব্যবহৃত মোবাইল বৈধভাবে আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা

অবৈধ মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পুরোপুরি কার্যকরের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযো…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকিংয়ে আঞ্চলিক বৈষম্য প্রকট: আমানতের ৬০ শতাংশ ও ঋণের ৬৮ শতাংশই শুধু ঢাকা বিভাগে

দেশের সব অঞ্চলে ব্যাংকিং কার্যক্রমের বিস্তার সমান নয়। কোথাও ব্যাংকে জমা হচ্ছে বিপুল আমানত, বিতরণ হচ্ছে বেশির ভাগ ঋণ। আবার কোনো কোনো বিভাগে আমানত ও ঋণ…

অর্থনীতি ও ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে, প্রথম ধাপে ১৮ হাজার ৪৪৪ আবেদন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ‘উদ্যোগ’ কর…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির: ‘ছুটির ফাঁদে দেশকে ফেলা যাবে না’

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকা…