…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের ‘গোপন বৈঠকের’ দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি লেখেন, ‘গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ টি এম মাছুমসহ মোট তিনজন অংশগ্রহণ করেন।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, ‘যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কি কারণে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’

মো. রাশেদ খাঁন আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’

রাজনীতি বিভাগের আরও খবর

মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
রাজনীতি

মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। তিনি দলটির কেন্দ্রীয় …

পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা
রাজনীতি

পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে ড্রোন ও কে-৯ ডগ ইউনিট
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে ড্রোন ও কে-৯ ডগ ইউনিট

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।…

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা
রাজনীতি

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রি…