…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শুধু খেলোয়াড়দের দোষ নয়: সাড়ে তিন ঘণ্টার সভায় নিজেদের ভুল খুঁজল তামিমের বিসিবি

নিজস্ব প্রতিবেদক
শুধু খেলোয়াড়দের দোষ নয়: সাড়ে তিন ঘণ্টার সভায় নিজেদের ভুল খুঁজল তামিমের বিসিবি
ছবি: সংগৃহীত

টেস্টে বাংলাদেশ দল এখন যতটা ভালো খেলছে, সাদা বলের ক্রিকেটে ততটাই খারাপ করছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স সেটির সর্বশেষ উদাহরণ।

সমস্যাটা কি ক্রিকেটারদেরই, নাকি গলদ রয়ে যাচ্ছে তাদের প্রস্তুত করার প্রক্রিয়াতেই—এই প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল বিকেলে জাতীয় দলসংশ্লিষ্ট সবার সঙ্গে দীর্ঘ সভা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

প্রায় সাড়ে তিন ঘণ্টার সেই সভায় কোচিং স্টাফ সদস্য ও জাতীয় দলের অধিনায়কদের সঙ্গে ছিলেন নির্বাচক কমিটির সদস্যরা। হাইপারফরম্যান্স বিভাগ, গেম ডেভেলপমেন্ট ও ক্রিকেট পরিচালনা বিভাগের কোচ-কর্মকর্তারাসহ আরও অনেকেই সভায় ছিলেন।

গতকাল রাতে সভার ব্যাপারে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘যে কোনো ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড়দের দিকে আঙুল তোলার আগে আমরা নিজেদের মধ্যে কথা বলে বুঝতে চেয়েছি, আমাদের কোনো ভুলের জন্য তারা খারাপ খেলছে কি না, তাদের ওয়ানডের জন্য প্রস্তুত করায় প্রক্রিয়াগত কোনো ভুল আছে কি না।’

সবাইকে নিয়ে করা এই ‘ব্রেন স্টর্মিং’-এ অনেক কিছু বেরিয়ে এসেছে বলেও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সেগুলোর সমাধান খোঁজা হবে সব পর্যায়ের ক্রিকেটেই বলে তিনি জানিয়েছেন।

সভার বিস্তারিত না জানালেও একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে চেষ্টা করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘ধরুন, আমরা চাই আমাদের জাতীয় দল ওয়ানডেতে ৩০০-৩৫০ করুক, ৩০০-৩৫০ রান তাড়া করুক। কিন্তু ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে কি তারা সেটা করছে? খুব বেশি হলে প্রতি মৌসুমে এ রকম দুই-তিনটা ম্যাচই হয়, যেখানে এত রান তাড়া করতে হয়। এখন ঘরোয়া ক্রিকেটেই যদি তাদের এই চর্চাটা না থাকে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে কীভাবে করবে!’

এই সমস্যা তুলে ধরে সভায় আলোচিত একটি সম্ভাব্য সমাধানের কথাও বলেছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, ‘আমরা যেমন আলোচনা করেছি, এমন একটা প্র্যাকটিস সেশনের ব্যবস্থা রাখার, যেখানে ৬-৭ জন করে বোলার ও ৬-৭ জন করে ব্যাটসম্যান থাকবে। ব্যাটসম্যানদের ৩২০-৩৫০ রানের লক্ষ্য দেওয়া হবে। তারা চেষ্টা করবে ৫০ ওভারের মধ্যে তা করার, বোলাররা চেষ্টা করবে তাদের সেটা করতে না দেওয়ার।’

ম্যাচ পরিস্থিতির অনুশীলন বলতে যা বোঝায়, সোজা কথায় সেটাই। তবে এখানে এ ধরনের অনুশীলনকে প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে টিম ম্যানেজমেন্ট কাজ করবে। ৫০ ওভারের ম্যাচে খেলোয়াড়দের বড় রান করার অভ্যস্ততা তৈরির প্রক্রিয়ার একটি উদাহরণ হিসেবেই এ ধরনের অনুশীলনের কথা বলেছেন তামিম।

তিনি জানিয়েছেন, এ ধরনের সেশন সামনে থেকে দেখা যাবে সব পর্যায়ের দলের অনুশীলনেই। সঙ্গে আরও কিছু পরিকল্পনাও বোর্ডের আছে বলে তিনি জানিয়েছেন।

খেলা বিভাগের আরও খবর

বিসিবির নতুন ডি-থ্রি ট্রফির নিলাম শুরু: ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য তোলা হলো ২৬৯ ক্রিকেটারের নাম
খেলা

বিসিবির নতুন ডি-থ্রি ট্রফির নিলাম শুরু: ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য তোলা হলো ২৬৯ ক্রিকেটারের নাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফির নিলাম শুরু হয়েছে। তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে …

এল ক্লাসিকোতে জোড়া গোল করে রাউলকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে, শীর্ষ পাঁচ লিগে গোল এখন ২৫৮
খেলা

এল ক্লাসিকোতে জোড়া গোল করে রাউলকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে, শীর্ষ পাঁচ লিগে গোল এখন ২৫৮

রিয়াল মাদ্রিদের জার্সিতে রেকর্ড গড়েই চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ক্যারিয়ারের গোলসংখ…

খেলা

‘ভিএআর ঘুমিয়ে ছিল’: ক্লাসিকোতে কানসেলোর ফাউল নিয়ে মরিনিওর ক্ষোভ

এল ক্লাসিকোতে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছে। ম্যাচের ৬০তম মিনিটে ইয়ান দিওমান্দেকে বেপরোয়াভাবে চ্যালেঞ্জ করেছিলেন জোয়াও কানসেলো, কিন্তু রেফারি তা…

খেলা

ক্লাসিকোতে বার্সেলোনা হারলেও স্বস্তির খবর: ১৫৫ দিন পর মাঠে ফিরলেন ডি ইয়াং

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। বেদনাদায়ক এই হারের রাতেই কাতালান শিবিরে স্বস্তির খবর হয়ে এসেছে ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের…