ডি-থ্রি নিলামের আগের রাতে ওয়ালটন অফিসে কেক কেটে মিরাজের ২৯তম জন্মদিন উদযাপন

ঢাকা: রোববার (২৫ অক্টোবর) ওয়ালটন অফিসে কেক কেটে উদযাপন করা হয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ২৯তম জন্মদিন।
রাত পোহালেই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম। গুরুত্বপূর্ণ এই আয়োজনের আগের রাতে দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করেছে ওয়ালটন শিবির। এরই মধ্যে মিরাজের জন্মদিনের উপলক্ষ এনে দেয় বাড়তি আনন্দ।
নিলামের আগে ওয়ালটন দলের কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইকনিক ক্রিকেটার হিসেবে উপস্থিত ছিলেন মিরাজ। দলের পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় সভায়।
আলোচনা শেষে মিরাজের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মিরাজের মুখে কেক তুলে দেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।
ডি-থ্রি টুর্নামেন্টের নিলামকে সামনে রেখে যখন দল গোছানোর প্রস্তুতি চলছে, তখন মিরাজের জন্মদিন উদযাপন ওয়ালটন অফিসে যোগ করে ভিন্ন মাত্রা। নিলামের গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে এই আয়োজনের মধ্য দিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।




