…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আগে বহিরাগতদের আসন ছাড়ার নির্দেশ, প্রচার শেষ মঙ্গলবার সকালে

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বাড়ছে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর আগে নির্বাচনী পরিবেশ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ে নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না। রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আসনটির আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের ২৫ অক্টোবর ২০২৬ তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপনির্বাচন যেন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটাই তাদের লক্ষ্য। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলোয়ার হোসেন, কাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হোসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। সদর, রুহিয়া ও নবগঠিত ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

রাজনীতি বিভাগের আরও খবর

পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা
রাজনীতি

পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে ড্রোন ও কে-৯ ডগ ইউনিট
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে ড্রোন ও কে-৯ ডগ ইউনিট

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।…

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা
রাজনীতি

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রি…

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় বহিষ্কৃত সখীপুরের যুবদল নেতা রুবেল চৌধুরী
রাজনীতি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় বহিষ্কৃত সখীপুরের যুবদল নেতা রুবেল চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বা…