…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মণিরামপুরে ত্রিমুখী সংঘর্ষে মা ও শিশুপুত্র নিহত, আহত বাবা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাছবাহী পিকআপ, বালির ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মা ও তাঁর শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও শিশুটির বাবা।

রোববার (২৫ অক্টোবর) রাত ৭টার দিকে রাজগঞ্জ এলাকার দোদাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাজগঞ্জের মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী খাতুন (৩৩) ও তাঁদের শিশুপুত্র আব্দুর রহমান (৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক তাঁর অসুস্থ ছেলে আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে ডাক্তারের কাছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৌসুমী খাতুন। ফেরার পথে মণিরামপুরের রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে পৌঁছালে যশোরগামী একটি দ্রুতগামী মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে অপর একটি বালিবাহী ট্রলি তাঁদের চাপা দেয়।

স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর আগেই মা মৌসুমী খাতুন ও শিশু আব্দুর রহমান পথে মারা যান।

বাবা ওমর ফারুক যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরও খবর

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বিশেষ পাসপোর্ট: ২৪ হাজার ৩০০ জনের হাতে পৌঁছেছে, বাকি ডিসেম্বরের মধ্যে
জাতীয়

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বিশেষ পাসপোর্ট: ২৪ হাজার ৩০০ জনের হাতে পৌঁছেছে, বাকি ডিসেম্বরের মধ্যে

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা—জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক—বিশেষ পাসপোর্ট পাচ্ছেন। ইতিমধ্যে ২৪ হাজার ৩০০ জনের পাসপোর্ট সৌদি আরবে রোহিঙ্…

মনিরামপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা ও দুই বছরের ছেলের মৃত্যু
জাতীয়

মনিরামপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা ও দুই বছরের ছেলের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছেন। রোববার…

জাতীয়

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে পূজার দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) শেষ বিক…

জাতীয়

তেজগাঁওয়ে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটিতে বিস্ফোরণ, পথচারী আক্তার হোসেন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে রোববার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেন নামে…