…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই ও আনসার সদস্যসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই ও আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে করা মামলায় ডিজিএফআই ও আনসার সদস্যসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন বিভাগের এসআই মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২), বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান লগ এরিয়া সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী (২৬), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাহফুজুর রহমান (২২) এবং লালমনিরহাটের কালীগঞ্জের জিয়াউল ইসলাম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী মো. শরিফ (৩২) মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করেন। প্রতিবেশী জিয়াউল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় ও সুসম্পর্ক ছিল। গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে জিয়াউল মোটরসাইকেল কেনার কথা বলে তাঁকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৬ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে জিয়াউল তাঁকে রেখে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে যান।

এর কিছুক্ষণ পর আল মামুন, নুরুজ্জামান, সোহেল রানা ও মামলার অপর এক আসামি ওই বাসায় প্রবেশ করে শরিফকে আটকে রাখেন। এ সময় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কবল থেকে মুক্তি পেতে মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন তিনি। এরপরও সন্তুষ্ট না হয়ে তাঁকে মারধর করা হয় এবং আবার ১০ লাখ টাকা দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শরিফ পরিবারের সদস্যদের ফোন করে টাকা সংগ্রহের চেষ্টা করেন। পরে ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে তিনজন অভিযুক্ত তাঁকে বাসা থেকে নামিয়ে মুকুল গাজীর সঙ্গে থাকা একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স গাড়িতে তোলেন। গাড়িটি চালাচ্ছিলেন অপর আসামি মাহফুজুর রহমান। পরে তাঁকে শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে আটকে রাখা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা গাড়ি থেকে নেমে চা খেতে গেলে শরিফ পুলিশের গাড়ি দেখতে পেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় ব্যবহৃত টয়োটা প্রোবক্স গাড়িটিও জব্দ করা হয়।

পরে শরিফ মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় সোনিয়া (৩০) ও ফনিরুল ওরফে মনিরুল (৪৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা
আইন ও অপরাধ

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলায় জামায়াতে …

আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২ জন, মামলা ৪৩টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয…

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। প্রাইভেটকারে আসা ছিনতা…

সাংবাদিকদের পেটানোর হুমকির বক্তব্যে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
আইন ও অপরাধ

সাংবাদিকদের পেটানোর হুমকির বক্তব্যে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের পেটানোর হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ইসলামি বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক সাংবাদিক।…