রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
সর্বশেষ হালনাগাদ: রাত ৪:০৪
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু, অভিযুক্ত ছেলে মানসিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ • রাত ২:৪০ • পড়ার সময়: ২ মিনিট

রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবা লিটন মিয়া (৪৫) মারা গেছেন। শনিবার দিবাগত রাত একটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত ছেলে সোহেল (২৪) মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর তাঁকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিটনের বড় ছেলে রাসেল আমিন বলেন, তাঁর ছোট ভাই সোহেল মানসিকভাবে অসুস্থ। কিছুদিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। এ কারণে তাঁকে মাঝে মাঝে মানসিক হাসপাতালে রাখতে হয়।

ঘটনার বর্ণনা দিয়ে রাসেল আমিন বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে সোহেল মুঠোফোন দেখছিল। এ সময় তাঁর বাবা সোহেলকে মুঠোফোন বন্ধ করতে বলেন। পরে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। মা সানু বেগম সবার খোঁজখবর নিয়ে নিজের কক্ষে ঘুমাতে গেলে সোহেল হঠাৎ তাঁদের কক্ষে ঢুকে বাবা-মাকে ছুরিকাঘাত করে।

পরে আহত লিটন ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সোহেলকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানো হয়।

রাসেল আমিন আরও বলেন, চিকিৎসার পর তাঁর মা সুস্থ হয়ে উঠেছেন। তবে শনিবার রাতে তাঁর বাবা মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লিটন মিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লিটন মিয়ার তিন ছেলে। পরিবার নিয়ে তিনি ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় থাকতেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধসকাল ৯:১৩ • ৫ মিনিটে পড়ুন

গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন হামলার আশঙ্কায় আত্মরক্ষা

ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে গিয়ে অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আ…

আইন ও অপরাধসকাল ৭:১৬ • ১ মিনিটে পড়ুন

কাস্টমসের অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ

কাস্টমসের অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ করা হয়েছে। এ অভিযানে রাজস্ব আদায় হয়েছে প্রায় এক কোটি টাকা।…

আইন ও অপরাধসকাল ৭:০০ • ১ মিনিটে পড়ুন

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

আইন ও অপরাধসকাল ৬:৩৯ • ১ মিনিটে পড়ুন

টুপটুপ রিসোর্টে ২৪ ঘণ্টা পরও ধোঁয়া, ডিএনএ পরীক্ষার পর লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।…