ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসছে না।
