বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
সর্বশেষ হালনাগাদ:
প্রচ্ছদ › রাজনীতি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
রাজনীতি

শুধু আইন করে অপতথ্য ঠেকানো যাবে না, প্ল্যাটফর্মের জবাবদিহি চাই: গোলটেবিলে ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক • • পড়ার সময়: ৩ মিনিট

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন (সংশোধন) পাস করা হলে তা সরকারের জন্য বুমেরাং ও আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, সামাজিক মাধ্যম জায়ান্ট মেটার (ফেসবুক) মুনাফাকেন্দ্রিক অ্যালগরিদম ও প্ল্যাটফর্মের জবাবদিহি নিশ্চিত না করে শুধু কঠোর আইন করে অপতথ্য ও সাইবার অপরাধ ঠেকানো সম্ভব নয়।

রোববার রাজধানীর টিআইবি কার্যালয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট, মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠন এই বৈঠকে অংশ নেয়।

বৈঠকে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের যেসব দেশ অপতথ্য নিয়ন্ত্রণে সফল হয়েছে, তারা মেটার অ্যালগরিদমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই এ ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে অপতথ্য ও ভুয়া খবর ছড়ানোর পেছনে প্ল্যাটফর্মগুলোর বিপুল আর্থিক মুনাফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসা বাড়ানোর স্বার্থে মেটা সংঘাত ও সহিংসতামূলক বক্তব্যকে বেশি প্রচার করে, অথচ ধর্মনিরপেক্ষ বা যৌক্তিক আলোচনাকে সেন্সর করে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, রাজনৈতিক ক্ষমতা ও প্রযুক্তি ব্যবসার অশুভ আঁতাতের ফলে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। প্ল্যাটফর্মের জবাবদিহি নিশ্চিত না করে সাধারণ নাগরিকদের ওপর আইন চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান নয়।

অনুষ্ঠানে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।’

নোয়াব সভাপতি আরও বলেন, ক্ষমতাসীন সরকার সমালোচনার বিরুদ্ধে আইন করতে চায়, কিন্তু ক্ষমতা হারানোর পর তারাই অন্যায়ের শিকার হয়। পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী নয়, এ কারণে ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে আইন প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত আইনের প্রয়োগ নিয়েও উদ্বেগ জানান তিনি। তার মতে, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের ঝুঁকি রয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৈঠকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনটি দেখে মনে হচ্ছে, এটি শুধু ক্ষমতাসীন ব্যক্তিদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের হাত-পা বেঁধে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, একজন ব্যক্তির অপরাধ বা ভুলের কারণে পুরো গণমাধ্যম বা মিডিয়া হাউস বন্ধ করে দেওয়ার মতো বিধানও প্রস্তাবিত আইনে রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

গোলটেবিল বৈঠকে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজসহ সংশ্লিষ্ট খাতের আরও অনেকে অংশ নেন। বক্তাদের প্রায় সবার বক্তব্যেই একটি অভিন্ন সুর ছিল—আইন করতে হলে তা যেন মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ না করে এবং প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি • ৪ মিনিটে পড়ুন

পিএসসিতে দলীয়করণের চেষ্টা চলছে, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রশিবিরের

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও একের পর এক সদস্যের পদত্যাগের ঘটনায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অপচেষ্টার অভিযোগ তুলেছে বাংলাদেশ ই…

রাজনীতি • ৫ মিনিটে পড়ুন

‘হামলার আশঙ্কা থেকেই অস্ত্র উঁচিয়েছিলাম’ — গেন্ডারিয়ার ঘটনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ…

রাজনীতি • ৪ মিনিটে পড়ুন

পদত্যাগের নির্দেশ নিয়ে দিনভর গুঞ্জন, প্রতিমন্ত্রী ইশরাক বললেন ‘সম্পূর্ণ গুজব’

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন করে বিতর্কে জড়ানো মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের…

রাজনীতি • ৪ মিনিটে পড়ুন

বেতার ভবনে ম্যুরাল নির্মাণে সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইনুসহ আটজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলাদেশ বেতারের ভবনে আইন ও নিয়মবহির্ভূতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করে ৬ কোটি ৬৪ লাখ টাকার বেশি অর্থ আত্…