…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজশাহীতে ফুটপাত দখলমুক্তের পাশাপাশি হকারদের পুনর্বাসনও করা হবে: প্রশাসক রিটন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে। নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে, আর দখলমুক্ত করার পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।

ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে রোববার রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রশাসক জানান, ইতিমধ্যে ভদ্রা, মহিলা কলেজ রোড ও মেডিকেলের সামনের একাংশে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। তবে লক্ষ্মীপুর, জিরো পয়েন্ট, সোনাদিঘি মোড়, রেলগেট, গণকপাড়াসহ বিভিন্ন এলাকায় ফুটপাত এখনো দখলে রয়েছে। তাঁর ভাষায়, এসব ফুটপাত দখলমুক্ত করতে যা যা করা প্রয়োজন, তাই করা হবে।

পরিদর্শনকালে তিনি সিটি করপোরেশনের সাহেব বাজার কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ঘুরে দেখেন। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করতে চাই। মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে আমিও কথা নয়, কাজে বিশ্বাসী।’

রাসিক প্রশাসক আরও বলেন, সাহেব বাজার কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় ৮৯টি দোকান অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এসব দোকান ও সংশ্লিষ্ট স্থানগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে সেগুলোকে কার্যকরভাবে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

তিন দশকের দাবির পর রাবি স্টেশনে থামবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস
জাতীয়

তিন দশকের দাবির পর রাবি স্টেশনে থামবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস

দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেল স্টেশনে যাত্রাবিরতি দেবে তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। শনিবার (২৪ অক্টোব…

ঢাকার বাইরে মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল হিন্দু সম্মিলন সংঘ
জাতীয়

ঢাকার বাইরে মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল হিন্দু সম্মিলন সংঘ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ…

জাতীয়

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী আমজনতা দলের তারেক রহমান

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে রোববার রাতে জাপান যাচ্ছ…

জাতীয়

সরকারি ভবনের ছাদে সোলারে ৩৬০ মেগাওয়াটের পরিকল্পনা, পূর্বাচল-ঝিলমিলের ১,০৭৪টি প্লটের নথি স্থগিত

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট ভবনে ব্যবহারের পর উদ…