দৈনিক সংগ্রামের সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ: বিভিন্ন মহলের শোক
দৈনিক সংগ্রামের বড়লেখা সংবাদদাতা ও বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বড়লেখার দৌলতপুরস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রোকেয়া বেগম উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক কাজী মরহুম আফসার উদ্দিনের সহধর্মিণী। প্রায় এক সপ্তাহ আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার রাত সাড়ে ৮টায় দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় সার্বজনীন কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বড়লেখা প্রেসক্লাবের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ. জে. লাভলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ এবং সদস্য লিটন শরীফ, আজাদ বাহার জামালি, মোস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, মিফতাহ আহমদ লিটন, তারেক মাহমুদ, তাহমীদ ইশাদ রিপন, তাহের আহমদ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।





