…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
রাজনীতি

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দিয়ে বিতর্কে পীরগঞ্জের ইউএনও, নিজেকে বললেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তার এমন আচরণ ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। সেখানে তিনি বক্তব্য দেন।

বক্তব্যে সংসদ সদস্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত লোকজনের প্রতি আহ্বানও জানান তিনি।

সংসদ সদস্য বলেন, আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে আবারও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান প্রার্থী হিসেবে থাকবেন। আপনারা সবাই তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

দুই মিনিটের বেশি সময় ধরে দেওয়া ওই বক্তব্যের সময় সংসদ সদস্যের পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে হাততালি দিতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে করতালি দিয়ে সমর্থন জানাতেও দেখা গেছে।

সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন আচরণ নিয়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। একজন প্রশাসনিক কর্মকর্তার রাজনৈতিক বক্তব্যে প্রকাশ্য সমর্থন কতটা যথাযথ, সেই প্রশ্ন উঠতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারণায়। তিনি বলেন, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।

নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। তাঁর ভাষায়, তাঁর দল আছে এবং সেই দল হলো সরকারি দল, তাঁর আদর্শ সরকারি দলের আদর্শ।

এরপর সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ওই অংশটুকু ক্লিপ করে বের করতে এবং লিখে দিতে, যাতে তিনি সারা দেশে ভাইরাল হন। তিনি বলেন, আই ওয়ান্ট টু বি ভাইরাল। একই সঙ্গে তিনি বলেন, এসবের বাইরে যাওয়ার ক্ষমতা তাঁর কেন, তাঁর সেক্রেটারির, ডিসি স্যারের বা কমিশনার স্যারেরও নেই।

ইউএনও আরও বলেন, তিনি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। সব কাজ মাননীয় সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হবে। এ বিষয়ে তাঁর কাছে চিঠি আছে বলেও তিনি সাংবাদিককে দেখার কথা বলেন।

ইউএনওর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন, তা বোধগম্য নয়।

আবু সায়েম বলেন, যেখানে এমপি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, সেখানে ইউএনও অতিউৎসাহী হয়ে সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনাটি এখন স্থানীয় রাজনীতি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইউএনওর বক্তব্য ও আচরণ নিয়ে ঊর্ধ্বতন প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

সরকারকে বিব্রত করতে গোলাম পরওয়ার অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ রিজভীর

মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার চেষ্…

রাজনীতি

এনআইডি সংশোধনে ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করল ইসি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্য…

রাজনীতি

‘গুপ্ত-সুপ্ত’ বিতর্কে উত্তপ্ত রাজনীতি: তারেক রহমানের অভিযোগ, জামায়াতের পাল্টা জবাব, বাড়ছে দলগুলোর ভেতরের অবিশ্বাস

বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও জোরালো আলোচনায় এসেছে। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক…

রাজনীতি

লন্ডনে সাইফুজ্জামানের ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দের আদেশ হাইকোর্টের

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির ১৫ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করার নির…