…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আবহাওয়া ও পরিবেশ

ছোট সৃজনশীল উদ্যোগই বদলে দিতে পারে সমাজ: ‘ওয়েভস অব লাইফ’ সমাপনীতে ঢাকার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সুরক্ষায় শুধু বড় বড় উদ্যোগের ওপর নির্ভর না করে ছোট ছোট সৃজনশীল উদ্যোগ নিয়েও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যালারিতে পাঁচ দিনব্যাপী জাতীয় পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ওয়েভস অব লাইফ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, রাষ্ট্রের বড় বড় উদ্যোগই শুধু সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে না। ছোট ছোট চিন্তা ও সৃজনশীল কাজও মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

তাঁর ভাষায়, সমাজে অনেক সংকট রয়েছে যা সবসময় চোখে পড়ে না। সেসব সংকট চিহ্নিত করতে পারলে সমাধানের পথ তৈরি করা সম্ভব।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সাভার পৌরসভার একটি বিশাল ডাম্পিং ইয়ার্ডের ময়লা অপসারণের উদ্যোগের কথা বলেন। সেখানে প্রায় ৩০ ফুট উঁচু ময়লার স্তূপ ছিল, ১ হাজার ট্রাকের মাধ্যমে প্রায় ১০ হাজার টন ময়লা সরানো হয়। পরে প্রধানমন্ত্রীকে তিনি জানান, যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন, সেখানকার ময়লা সরিয়েই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং অন্য জেলাগুলোকেও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমুদ্রদূষণের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, মানুষ নির্মল পরিবেশ ও বিশুদ্ধ বাতাসের আশায় সমুদ্রের কাছে ছুটে যায়, অথচ সেই সমুদ্রই নানা দূষণের শিকার হচ্ছে। সমুদ্রের তলদেশের দূষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের সংকট নিয়ে ভাবতে হবে।

তিনি মনে করিয়ে দেন, সমুদ্র, পাহাড়, নদী ও জলাশয় শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না; এগুলোর সঙ্গে মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সম্পদও জড়িত।

পরিবেশ রক্ষার দায়িত্ব সবার উল্লেখ করে তিনি বলেন, এককভাবে কেউ পুরো সমাজ পরিবর্তন করতে না পারলেও সম্মিলিত উদ্যোগে বড় পরিবর্তন আনা সম্ভব, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

ইউথফরওশান, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ১৮ অক্টোবর শুরু হয় পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী ও প্রতিযোগিতা। বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য, জলজ জীবন-জীবিকা এবং পরিবেশগত সংকটকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। প্রদর্শনীতে দেশজুড়ে সংগৃহীত নির্বাচিত আলোকচিত্র স্থান পায়, পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ, সামুদ্রিক বাস্তুতন্ত্র ও ফটোসাংবাদিকতার নৈতিকতা নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর এবং ইউথফরওশানের মেন্টর ও উপদেষ্টা শরীফ জামিল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাণী অধিকারকর্মী আদনান আজাদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। বিচারক প্যানেলে ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, পরিবেশকর্মী ও সম্পাদক ফয়সাল আহমেদ এবং সামুদ্রিক গবেষক মফিজ রহমান।

প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়ন ও দর্শকদের সরাসরি ভোটের সমন্বয়ে ‘সামুদ্রিক জীববৈচিত্র্য’, ‘জলজ জীবন-জীবিকা ও উপকূলীয় দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’—এই তিন বিভাগে সেরা আলোকচিত্রীদের ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে শুক্রবার নতুন লঘুচাপের আশঙ্কা, ঘূর্ণিঝড় নিয়েও সতর্ক পর্যবেক্ষণ

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ল…

আবহাওয়া ও পরিবেশ

ঘণ্টায় ২২৭ কিলোমিটার বাতাস নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি, তাইওয়ান-জাপানে সতর্কতা, শত শত ফ্লাইট বাতিল

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকি ক্রমেই বাড়ছে। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিবেগের ঝোড়ো বাতাস নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন …

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রায় বড় পরিবর্তন নেই

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন…

আবহাওয়া ও পরিবেশ

দিনে তপ্ত, রাতে কনকনে ঠান্ডা: মরুভূমিতে তাপমাত্রা হঠাৎ এত কমে কেন

দিনের বেলায় প্রখর রোদে মরুভূমির বালু এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও কঠিন। অথচ সূর্য ডুবে যাওয়ার পর সেই মরুভূমিতেই তাপমাত…