…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

বড়লেখায় বিএনপি সভাপতি আব্দুল হাফিজসহ নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বড়লেখা উপজেলার মুহিত আহমেদ চৌধুরীর বাড়িতে অবস্থানকালে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু আহমদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ১৯ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় অবস্থান করছেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) তিনি জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বড়লেখায় অবস্থানকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১১; হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু

সিলেট বিভাগের দুই জেলা থেকে দুই ধরনের খবর এসেছে মঙ্গলবার (২০ অক্টোবর)। সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে ১১ জন রোগী হাসপাত…

সিলেট বিভাগ

বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে ঘরমুখো মানুষ ও দর্শনার্থীদের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখতে বিশেষ কর্মসূচি নিয়ে সড়কে নেমেছে স…

সিলেট বিভাগ

সিটি করপোরেশন প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি শ্রমিকদের সমাবেশ স্থগিত

সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের আশ্বাস পেয়ে সিলেটে সিএনজি শ্রমিকদের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। শ্রমিকদের এই সিদ্ধান্তের ফলে আপাতত শহরে পরিবহন চলা…

সিলেট বিভাগ

পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, আগেই বুকিং ৭০ শতাংশ হোটেল কক্ষ

শারদীয় দুর্গাপূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নেমেছে। ছুটির এই ভিড়ের আগেই সিলেটের হোটেলগুলোর ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।…