২৫ হাজার কোটির সাম্রাজ্যের উত্তরাধিকারী কাব্য মারানের বিয়ে
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী — তিনি কাব্য মারান। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনিরুদ্ধের সঙ্গে। খবরটি ঘিরে ভারতের মিডিয়া ও ব্যবসায়িক মহলে চলছে ব্যাপক আলোচনা।
কালানিধি মারান ভারতের অন্যতম প্রভাবশালী মিডিয়া-ব্যবসায়ী। তাঁর সান গ্রুপের বিস্তৃতি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, ডিটিএইচ থেকে শুরু করে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি পর্যন্ত। কাব্য মারানকে ক্রিকেটপ্রেমীরা চেনেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রাণবন্ত উপস্থিতি দিয়ে — মাঠে দলের জয়-পরাজয়ে তাঁর প্রতিক্রিয়া বহুবার ভাইরাল হয়েছে।
ব্যবসায়িক পরিবারের মেয়ে হয়েও কাব্য নিজেকে গড়ে তুলেছেন করপোরেট দুনিয়ায় নিজের পরিচয়ে। সান টিভি নেটওয়ার্কের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি।
এবার তাঁর বিয়ের খবরে নতুন করে আলোচনায় সান গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রশ্ন। বিশাল এই মিডিয়া সাম্রাজ্যের হাল একদিন কাব্যর হাতেই যাওয়ার কথা বলছেন অনেকে।
বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা এলেই আয়োজনের জাঁকজমক সম্পর্কে জানা যাবে। তার আগ পর্যন্ত ভারতের বিনোদন ও ব্যবসা-মাধ্যমে কাব্য-অনিরুদ্ধ জুটিই এখন আলোচনার কেন্দ্রে।

