মাদক সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি
মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতা জহিরুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এবং গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


